মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শার্শার গোগা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার

বেনাপাোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার ৬নং গোগা ইউনিয়নে অগ্রভুলা গ্রামে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৭ অক্টোবর ২০২৫ )বেলা ১২ টার সময় গোগা ইউনিয়নের অগ্রভুলট গ্রামের ( মাঝের পাড়ার ) শাহ আলম (মেম্বার) এর বাড়ির পিছনের কলা বাগানে একটি বালতির মধ্যে কালো কসটেপে মোড়ানো ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।

শার্শা থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানান,স্থানীয় লোকজন ঘটনাটি অবগত করলে এসআই ( নিঃ) ইবারত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়,পরে উক্ত স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল উদ্ধার করা হয়।

সম্পর্কিত