মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর আড়ালে পাচারের সময় তিন কোটি টাকার মালামাল উদ্ধারসহ আটক-৩

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর আড়ালে পাচারের সময় তিন কোটি টাকার মালামাল উদ্ধারসহ আটক-৩
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পণ্য পাঠানোর আড়ালে পাচারের সময় তিন কোটি টাকার মালামাল উদ্ধারসহ আটক-৩

স্টাফ রিপোর্টার ::  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেনাপোল কাস্টমস হাউসের জমা হওয়া পণ্য পাঠানোর আড়ালে তিন কোটি টাকা মূল্যের শাড়ী,থ্রীপিচ ও কসমেট্রিক্স পণ্য পাচারকালে বেনাপোল কাস্টমের সহকারী রাজ¯^ কর্মকর্তা শ্রী ইন্দ্রজিৎ মুখার্জি(৩৮)সহ গাড়ী চালক ও হেলপার আটক হয়েছে| সে যশোর জেলার কোতয়ালী ধানাধীন বেজপাড়া গ্রামের বিশ^জিত মুখার্জির ছেলে|

গতসোমবার( ২২জুন) গভীর রাতে একটি কাভার্ডভ্যান যোগে( টাকা মেট্রো ট-২৪-৫৬২১) পণ্য পাচারকালে বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা পণ্য চালানটি আটক পূর্বক জব্দ করে| বিজিবির হতে আটক হওয়া অপর দুইজন হলো ট্রাক চালক মোঃ মহসিন আলী (৩৪) এবং হেলপার মোঃ জাহিদ হাসান(২১)| তারা উভয়ই যশোর জেলার স্থায়ী বাসিন্দা| যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়|

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আহাদ পার্সেল এন্ড কুরিয়ারের কার্ভাড ভ্যান হতে আটক হওয়া পণ্য চালানের মধ্যে রয়েছে ৬০০৮টি শাড়ি,৬৩টি থ্রিপিচ,৩৬৮টি কম্বল,২০৮টি চাদর,৮টি ওড়না এবং ৩৩২২২টি কসমেট্রিক্স সামগ্রী যাহার সিজার মূল্য ২ কোটি ৬৭ লাখ ৬৫ হাজার ৩১০টাকা| আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহারা অবৈধ্য ভাবে বেনাপোল হতে ঢাকা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন বিজিবির অভিযানে আটক হওয়া পণ্য চালানের বৈধ কাগজপত্র না থাকায় মালামাল জব্দ করা হয়েছে এবং আটকৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে| বেনাপোল কাস্টমস কর্মকর্তা আটকের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে|

স্থানীয়দের দেওয়া তথ্য মতে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারত হতে বিভিন্ন সময়ে আসা শাড়ী,কম্বল ও চাদর আটক করে কাস্টমস ও বিজিবি যা পরবর্তীতে জব্দকৃত মালামাল হিসাবে বেনাপোল কাস্টমস হাউসের গুদামে জমা হয়| বিগত বছরের বন্যা কবলিত সময়ে এসমস্ত পণ্য দুঃস্থ মানুষের সহায়তায় তা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে পাঠায় কাস্টমস কর্তৃপক্ষ|

এ কাজের আড়ালে কতিপয় অসাধু কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় চোরাচালানী চক্র যোগসাজজে ভারত হতে আনা উচ্চ শুল্ক মূল্যের জব্দকৃত পণ্য( শাড়ী, থ্রীপিচ,চাদর,কসমেট্রিক্স ও প্রসাধনী) যা বেনাপোল কাস্টমস হাউসের গুদাম শাখায় জমা রাখা হয় তা পাচার পূর্বক খোলা বাজারে বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে|এতে করে সরকার বড় অঙ্কের রাজস্ব বঞ্চিত হচ্ছে| তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের কোন বিবৃতি পাওয়া যাইনী|

বন্দর সংশিষ্ট সচেতন মহলের দাবি কাস্টমস কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও অব্যাবস্থপনায় প্রতিনিয়ত কাস্টমস ও বন্দর হতে কোটি কোটি টাকা মূল্যের পণ্য পাচার হচ্ছে| আটকৃতদের সুষ্ঠ জিজ্ঞাসাবাদে বের হবে পাচার কাজের রাঘব বোয়ালরা|

সম্পর্কিত