
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজিব হোসেন (৩২) নামেরএক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।আটক হওয়া ব্যক্তি বাগআঁচড়া উপজেলার বাগুড়ী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রোববার (২১ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের একটি দল বাগুড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজিব হোসেনের বসতবাড়ির উঠান থেকে তাকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।













