মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

যশোরে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে মাদক ও চোরচালানী পণ্য উদ্ধারসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য উদ্ধারসহ মিন্টু খান( ৪৪) নামের এক ভারতীয় নাগরিক আটক হয়েছে| সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানাধীন শাহপাড়া গ্রামের মুজিত খানের ছেলে|

সোমবার ( ১৫ জুন ) যশোর সদরের দাইতলা ব্রীজের উপর বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় নাগরিক মিন্টুকে আটক করে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা|এসময় তার কাছ হতে ৩ বোতল বিদেশী মদ,১১টি মোবাইল ফোন ও নগদ ১৪,৭৫০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়| আটককৃত মালামালের সিজার মূল্য পাঁচ লক্ষ সাতান্ন হাজার তিনশত চব্বিশ টাকা বলে জানা গেছে|

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান,সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচারচক্র আটকের নিমিত্তে বিজিবির নিয়মিত অভিযানে সফলভাবে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি|সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|

সম্পর্কিত