মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শার্শায় বিএনপি নেতার নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন

শার্শায় বিএনপি নেতার নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন
শার্শায় বিএনপি নেতার নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন

শেখ সেলিম :: যশোরের শার্শা উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টিুর নামে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি তুলে মানববন্ধন করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতা-কর্মী এবং মিন্টুর অনুসারীরা|

রবিবার ( ৭ জুন ) সকালে শার্শা উপজেলা ভবনের সন্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়| ঘন্টা ব্যাপী চলা এ মানববন্ধনে দলীয় নেতা-কর্মী ছাড়াও গ্রামবাসী অংশ নেয়|

মানববন্ধনে রাখা বক্তব্যে শার্শা কৃষকদল সভাপতি বলেন বিগত ১৭ বছর ধরে তারা যে অন্যায় ও অত্যাচারের সন্মুখীন হয়েছেন তা সত্ত্বেও উপজেলা জুড়ে সহযোদ্ধা মিন্টুকে নিয়ে বিভিন্ন গঠনমূলক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দলকে সুসংগঠিত রেখেছেন| নতুন করে আবারো মিথ্যা মামলায় ফাসিয়ে আওয়ামী দুঃশাসন প্রতিষ্ঠার চেষ্ঠা করছে একটি কুচক্রী মহল|

অন্যান্য বক্তারা বলেন-পুলিশ বাহিনীতে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কনস্টেবল জুয়েলের ষড়যন্ত্রে বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টুকে মিথ্যা মামলায় আসামী করা হয়েছে| অবিলম্বে শার্শার জনপ্রিয় নেতা মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে দায়ের হওয়া মামলার প্রত্যাহার করতে হবে নতুবা শার্শাবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচী বাস্তবায়ন করা হবে|

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইদুজ্জামান,মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি,পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান,সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা প্রমুখ|

সম্পর্কিত