শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শুটকির মধ্যে ইয়াবা বহণ কালে বেনাপোলের চিহিন্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

শুটকির মধ্যে ইয়াবা বহণ কালে বেনাপোলের চিহিন্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুটকির মধ্যে ইয়াবা বহণ কালে বেনাপোলের চিহিন্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

শার্শা প্রতিনিধি :: যশোরে জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি )এর অভিযানে বেনাপোলের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক
মামলার আসামী মোঃ হয়রত আলী (৪৫) তিনহাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে| সে বেনাপোল পৌরসভাধীন সাদিপুর গ্রামের জমাত আলীর ছেলে|

বৃহষ্পতিবার ( ৪ জুন) ভোর সকালে কোতয়ালী মডেল থানাধীন হামিদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হযরতকে
ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি সদস্যরা|

যশোর জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই মোঃ কামরুজ্জামান সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তা নিয়ে হামিদপুর বাজারস্থ পাকা সড়কের উপর বেনাপোল গামী অথৈয় সোহান পরিবহন থামিয়ে তল্লাশীকালে এ-১ সিটে বসে থাকা মাদক ব্যবসায়ীর হেফাযতে থাকা শুটকি মাছের মধ্যে লকুয়াতি ৩ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ
তাকে গ্রেফতার করে|

ইয়াবা উদ্ধারসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী হযরতকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে যশোর ডিবি পুলিশের অফিসার
ইনচার্জ মোহাম্মদ আলী বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে|

স্থানীয় সূত্রে জানা যায়,হযরত আলী দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত| সর্বশেষ সে ঈদপরবর্তী টেকনাফ ভ্রমণে যায়| সেখান হতে ফেরার পথে শুটকি মাছের প্যাকেটে ইয়াবা বহণ করছিলো| অভিযানে হযরত আলীর সাথে থাকা অপর এক সহযোগী গ্রেফতার হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়|

সম্পর্কিত