সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ ২০ জুন শনিবার ময়য়নসিংহের গৌরীপুর উপজেলার শহীদ হারুন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচিতে সহ-সভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ ক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বক্তারা বলেন,‘শুধু বৃক্ষরোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

ক্লাবের নেতৃবৃন্দ জানান, সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা হবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পর্কিত