মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যশোরে ২৩ পিস সোনার বারসহ দুই পাচারকারী আটক

যশোরে ২৩ পিস সোনার বারসহ দুই পাচারকারী আটক
যশোরে ২৩ পিস সোনার বারসহ দুই পাচারকারী আটক

যশোর প্রতিনিধি :: বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির অভিযানে ৩ কেজি ৯৫ গ্রাম ওজনের ২৩টি সোনার বারসহ দুই পাচারকারী আটক হয়েছে।

শুক্রবার (৫ জুলাই )ভোর সাড়ে পাঁচটার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন-শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আব্দুল বারীর ছেলে আরিফুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলার জীবননগর গ্রামের আব্দুল মালেকের ছেলে মেহেদী হাসান। তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। যার মূল্য চার কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৯১৫ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী ( এসপিপি,পিএসসি )জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত দুই ব্যক্তির হাটাচলা দেখে সন্দেহ হলে তাদের শরীর তল্লাশী হয়। এরপর তাদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, ঢাকার সদরঘাট এলাকার একটি চক্রের কাছ থেকে সোনা সংগ্রহ করে যশোর হয়ে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

সম্পর্কিত