মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেনাপোলে বিপুল পরিমান নেশার ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

বেনাপোলে বিপুল পরিমান নেশার ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক
বেনাপোলে বিপুল পরিমান নেশার ট্যাবলেটসহ ভারতীয় ট্রাক চালক আটক

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে অভিযান চালিয়ে বিপুল পরিমান নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মোঃ আনার গাজী (৩৯) নামের এক ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

শনিবার( ৮ ফেব্রুয়ারী )সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা ভারতীয় নাগরিক ও ট্রাক চালক আনারকে আটক করে। আটককৃত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানাধীন সুকপুকুর গ্রামের হাজরা গাজীর ছেলে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা যায়,বেনাপোল আইসিপি ক্যাম্পের দাযিত্বপূর্ণ এলাকা আমদানি-রপ্তানি গেটের সন্মুখে নিয়মিত ট্রাক তল্লাশী করা হয়। এরই ধারাবাহিকতায় আটক হওয়া ভারতীয় ট্রাক চালকের হেফাযতে থাকা বিশেষ কায়দায় লোকানো ১ হাজার ৬শো পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ভারতীয় ট্রাক চালকের আটকের সত্যতা নিশ্চিত করে জানান,উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় নাগরিক গাড়ী চালককে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

উল্লেখ্য বেনাপোল বন্দরে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরেই ভারত হতে আসা আমদানি পণ্য চালানের সাথে অথবা ভারতীয় ট্রাক চালক ও হেলপার এর সহায়তায় অবৈধ্য অস্ত্র ও মাদক বাংলাদেশে প্রবেশ করাচ্ছে।

সম্পর্কিত