মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বেনাপোলে ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু বকর,বেনাপোল প্রতিনিধি :: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বন্দরনগরী বেনাপোলে স্বাগত র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ৬ ফেব্রুয়ারী ) সকালে স্তানীয় বলফিল্ড ময়দান হতে র‌্যালীটি বের হয়ে বেনাপোল বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

“মেধা,সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে ঘীরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শার্শা উপজেলা শাখা আয়োজিত এই র‌্যালীতে অংশ নেয় হাজার হাজার শিবিরের সদস্য।

এর আগে উপজেলার বিভিন্ন স্থান হতে বেনাপোল বলফিল্ড ময়দানে সংগঠনটির সদস্যরা জড়ো হতে থাকে। তাকবীরের ধন্নিতে মুখরিত হয় বেনাপোলের আকাশ-বাতাস।সংগঠনের লোগো সম্বলিত টিশার্ট পরে দুই সারিতে লম্বা লাইনের সুশৃঙ্খল বিশাল লম্বা এক র‌্যালী বের হয় যা ইতিমধ্যেই এলাকাবাসীর নজর কেড়েছে।

শিবিরের র‌্যালীতে উচ্ছাসিত সাধারন জনগন। কেউ কেউ হাত নেড়ে ও উচ্চস্বরে আল্লাহ আকবার বলে অভিবাদন জানান ।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলছেন ১৯৭১সাল পরবর্তী সময়কালে বেনাপোলের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক র‌্যালী।

সম্পর্কিত