মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

পবিত্র আশুরা উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল

পবিত্র আশুরা উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল
পবিত্র আশুরা উপলক্ষে যশোরে তাজিয়া মিছিল

যশোর প্রতিনিধি :: পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার ( ৬ জুলাই ) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত মিছিলটি শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মুড়লী মোড়স্থ ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। মিছিলে হাজার হাজার শিয়া মুসল্লি অংশ নেন।

শোক র‌্যালির নেতৃত্ব দেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকর পর্ষদের সভাপতি এহতে শাম-উল আলম প্রতীক। ইমাম হোসাইন ( রাঃ)-এর শাহাদাতের স্মরণে মুসল্লিরা মাতম ও শোক প্রকাশ করেন।

পুরো কর্মসূচি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।

উল্লেখ্য, ১০ মহররম কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে মুসলিম বিশ্বে আশুরা দিবস হিসেবে পালিত হয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ।

সম্পর্কিত