মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে হরিণের মাংস হরিণ শিকারি আটক

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে হরিণের মাংস হরিণ শিকারি আটক
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে হরিণের মাংস হরিণ শিকারি আটক

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: সুন্দরবনের নলিয়ানে ১০৬ কেজি হরিণের মাংস ও ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার ২৫ অক্টোবর কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১০৬ কেজি হরিণের মাংস ও ২০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করা হয়। আটককৃত হরিণ শিকারী হলেন,রনি গাজী (২৫) খুলনা জেলার দাকোপ থানাধীন নলিয়ানের বাসিন্দা।

জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কালাবগি ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়।তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সম্পর্কিত