মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্যামনগরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

শ্যামনগরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
শ্যামনগরে ধানের শীষের প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

এম কামরুজ্জামান( সাতক্ষীরা )জেলা প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ ( শ্যামনগর ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর মোঃ মনিরুজ্জামান এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ই ফেব্রুয়ারি )বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর বাজারে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক,সাবেক ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।

তিনি বলেন, আমরা চাই দেশ ও জাতিকে এগিয়ে নিতে আপনারা সহোযোগিতা করলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিলে ইনশাআল্লাহ এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। রাজনীতি কিন্তু সহজ নয় এটা অনেক কঠিন পথ আপনাদের এলাকার সন্তান সেই কঠিন পথ পাড়ি দিয়ে আজ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আছে সেই সাথে রাজনৈতিক বেক্তিদের সবচেয়ে বড় চাওয়ার ও দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো দলীয় প্রতীক। সেটাও আপনাদের ছেলেকে জনাব তারেক রহমান দিয়েছেন। এটা অনেক বড়ো গৌরবের।

জনসভায় বক্তব্য রাখেন,ধানের শীষের প্রার্থী ডঃ মোঃ মনিরুজ্জামান,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি, এম লিয়াকত আলী,জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্না, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাইদ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গোলাম আলমগীর, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

সম্পর্কিত