মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত-৮

তুরস্কে বাস দুর্ঘটনায় নিহত-৮
ছবি সংগৃহীত

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ার কাছে মহাসড়ক থেকে একটি বাস ছিটকে পড়ে আটজন নিহত এবং আরও ২৬ জন আহত হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। প্রাদেশিক গভর্নর হুলুসি সাহিন বলেন, ‘আমাদের আটজন নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ২৬ জন আহত হয়েছেন।’

তিনি জানান, উপকূলীয় পর্যটন কেন্দ্রের দিকে যাওয়ার সময় ৩৪ জন যাত্রী বহনকারী বাসটি মহাসড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। বৃষ্টির কারণে সড়কটি পিচ্ছিল ছিল বলেও জানান তিনি।

গভর্নর জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে নিহত বা আহতদের মধ্যে কোনো বিদেশি নাগরিক ছিল কি না তা তিনি উল্লেখ করেননি।

আনতালিয়া ঘিরে উপকূলীয় অঞ্চলটি জনপ্রিয় অবকাশযাপন কেন্দ্র, যেখানে প্রতি বছর বহু বিদেশি পর্যটক ভ্রমণ করেন।

সম্পর্কিত