মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

শার্শায় ভ্রাম্যমাণ আদালতে চার ক্লিনিককে জরিমানা

শার্শায় ভ্রাম্যমাণ আদালতে চার ক্লিনিককে জরিমানা
শার্শায় ভ্রাম্যমাণ আদালতে চার ক্লিনিককে জরিমানা

শার্শা প্রতিনিধি :: অনিয়মও অব্যবস্থপনার মাধ্যমে ক্লিনিক ও ডায়গনস্টিক কার্যক্রম পরিচালনার দায়ে যশোরের শার্শা উপজেলার চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান ও তা আদায় করা হয়েছে। সোমবার( ২০এপ্রিল )সকালে উপজেলার বাঁগআচড়া বাজারে অবস্থিত বিভিন্ন বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে জহুরা মেডিকেল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারকে ১০,০০০/-, বাঁগআচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারকে ১০,০০০/-,আলমদিনা প্রাইভেট অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারকে ৫,০০০/-,জনসেবা ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে ৫,০০০/- টাকা জরিমানা প্রদান করা হয়। এ ছাড়াও আরো একটি প্রতিষ্টানে অভিযান চালানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করে।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট নিয়াজ মাখদুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সুবেন্দু বিশ্বাস ও শার্শা থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম গণমাধ্যমকর্মীদের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় জনস্বার্থে চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এমন কঠোর তদারকি মূলক অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত