বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

যশোরে ২৬পিস স্বর্ণবারসহ ৩ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ২৬পিস স্বর্ণবারসহ তিন পাচারকারী আটক হয়েছে| বৃহষ্পতিবার( ৭ মে) ভোর সকালে যশোর নড়াইল মহাসড়কে অবস্থিত নীলগঞ্জ ব্রীজের উপর ১টি প্রাইভেট কার থামিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা তল্লাশী চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধারসহ ৩ পাচারকারীকে আটক করে|

আটককৃতরা হলো- যশোর জেলার শার্শা থানাধীন রাজনগর গ্রামের জহির উদ্দিনের ছেলে রনি ( ৩৬),একই জেলার চৌগাছা থানাধীন উত্তর কয়েরপাড়া গ্রামের ইসহাকের ছেলে গনি (৫৪) ও যশোর জেলার কোতয়ালী থানাধীন বাগডাঙ্গা গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইসরাইল (৪৬)|

যশোর ৪৯ বিজিবির দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয় উদ্ধারকৃত  স্বর্ণবারের ওজন ৩ কেজি ৪৮ গ্রাম এবং বাজার মূল্য ছয় কোটি আটান্ন লক্ষ সত্তর হাজার টাকা|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান,ঢাকা হতে যশোর হয়ে চৌগাছা সীমান্ত পথে ভারতে পাচারের উদ্দেশ্যে তারা প্রাইভেটকারে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণেরবারগুলো বহন করছিলো|

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণপাচারের প্রবনতা বেড়েছে| বিজিবির আভিযানিক কার্যক্রমে উক্ত স্বর্ণবারউদ্ধারসহ তিন পাচারকারী আটক হয়েছে| উদ্ধারকৃত স্বর্ণবার সরকারী কোষাগারে জমা দেওয়াসহ আটকৃতদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামীদের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে|

সম্পর্কিত