মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি :: যশোরে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের অভিযানে ১৫৫,৭৬গ্রাম ওজনের ডায়মন্ডসহ সুজা উদ্দীন (৫২) নামের এক ভারতীয় নাগরিক আটক হয়েছে। আটককৃত ভারতের তামিলনাড়ুর এলাকার আবু বক্করের ছেলে।

বৃহষ্পতিবার( ২ এপ্রিল ) যশোরের নতুটহাট বাজার এলাকা থেকে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ হতে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত ডায়মন্ড ( হীরক )এর সিজার মূল্য ৬ কোটি ৬২লাখ পঁয়ষট্টি হাজার টাকা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঢাকা হতে ভারতে পাচারের উদ্দেশ্যে ডায়মন্ড বহণ করছিলো বলে জানায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক াাটকের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান,আটকৃতের বিরুদ্ধে আইনানুগ পক্রিযায় মামলা দিয়ে আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করত জব্দকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রা সরকারের অনুকুলে( যশোর ট্রেজারীতে )জমা করা হয়েছে।

সম্পর্কিত