মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

যশোরে এসিড নিক্ষেপে তরুণীসহ তিনজন আহত

যশোরে এসিড নিক্ষেপে তরুণীসহ তিনজন আহত
প্রতিকী ছবি

যশোর প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছায় প্রেমে সাড়া না দেওয়ায় এক তরুণী,তার শিশুভাই ও মায়ের ওপর জানালা দিয়ে এসিড নিক্ষেপ করেছে এক যুবক। আহত শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার ( ৩ জুলাই )রাতে উপজেলার গদখালী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন,গদখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা, তার ছোট ভাই ইয়ানূর এবং রিপার মা রাহেলা বেগম।

স্থানীয়রা জানান,উপজেলার মঠবাড়ি গ্রামের বাসিন্দা জসিম ফজলুর বাড়িতে কাজ করতেন। তিনি দীর্ঘদিন ধরে রিপাকে প্রেমের প্রস্তাব ও পরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। রিপা রাজি না হওয়ায় জসিম বৃহস্পতিবার রাতে তার বাড়ির জানালা দিয়ে এসিড ছুঁড়ে মারেন। এতে ইয়ানূরের শরীরের একটি বড় অংশ পুড়ে যায়। রিপা ও তার মা রাহেলা বেগম সামান্য দগ্ধ হলেও তারা মানসিকভাবে আতঙ্কিত।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। রিপা জানান, দীর্ঘদিন ধরে জসিম তাকে বিরক্ত করছিল এবং বিভিন্নভাবে হুমকি দিত। আজ তার ছোট ভাই ও মাকেও ছাড়েনি। তিনি আইনি সহায়তা কামনা করেন।

ঘটনার পর পুলিশ,র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ-আলম সিদ্দিকী বলেন,ঝিকরগাছা থানা পুলিশ ও ডিবির বিশেষ টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তারা রিপার পরিবারের সঙ্গে কথা বলেছে এবং হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছে।ঘটনার নেপথ্যের কারণ ও জসিমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পর্কিত