সোমবার, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বেনাপোলে মুক্তিপণ আদায়ের লক্ষে অপহরণ, গ্রেফতার ৩

বেনাপোলে মুক্তিপণ আদায়ের লক্ষে অপহরণ, গ্রেফতার ৩
বেনাপোলে মুক্তিপণ আদায়ের লক্ষে অপহরণ, গ্রেফতার ৩

শার্শা প্রতিনিধি :: যশোরের বেনাপোলে মুক্তিপণ আদায়ের লক্ষে ব্যবসায়ীকে অপহরণ শেষে মধ্যযুগীয় কায়দায় নির্যাতণের দায়ে ৩জনকে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পোর্ট থানা সূত্রে জানা যায়,গ্রেফতারকৃতদের রবিবার ( ২৬ এপ্রিল ) সকালে বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গ্রেফতারকৃতরা হলো বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল গ্রামের রহুল আমিনের ছেলে হাফিজুর রহমান(২৮),শার্শা থানাধীন আন্দোলপোতা গ্রামের হাফিজুরের ছেলে ওবাইদুর রহমান (২৭) ও বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামের শফিকুলের ছেলে নয়ন(২৫)।

মামলার বিবরন ও স্থানীয়দের দেওয়া তথ্য সূত্রে জানা যায়,অপহরণ ও নির্যাতনের স্বীকার বেনাপোল পৌরসভাধীন বড় আঁচড়া গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী আসাদুজ্জামানের শ্যালক রেজাউল ইসলাম রেজার সহিত গ্রেফতারকৃতদের আর্থিক বিরোধ চলছিলো।

গত শুক্রবার ( ২৪এপ্রিল ) রাত আনুমানিক ৮টার দিকে এশার নামাজ শেষে আসাদুজ্জামান বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বড়আঁচড়া গ্রামের ঈদগার নিকট পৌঁছালে ৩/৪টি মোটর সাইকেল যোগে একদল দুর্বৃত্ত তাকে ঘীরে ধরে জোরপূর্বক অস্ত্রের মুখে উঠিয়ে নিয়ে যায়। ভারত সীমান্ত ঘেষা খলশি গ্রামের অভয়বাস সীমান্তে নির্জন স্থানে রেখে আসাদুজ্জামানকে অমানবিক ভাবে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা।

এ সময় আসামীরা ব্যবসায়ীর মুক্তিপন বাবদ পরিবারের কাছে ৫লাখ টাকা দাবী করে। এখবরে স্থানীয় গ্রামবাসী ও বড়আচঁড়া গ্রামবাসী মিলে যৌথ প্রতিরোধ গড়ে তুলে ভিকটিমকে উদ্ধারসহ হাফিজুর ও তার ঐ দুই সহযোগী অপহরণকারীকে আটকিয়ে পুলিশে সোপর্দ করে।

বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি )আশরাফ হোসেন অপহরণ ঘটনায় মামলার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানোসহ মামলার অপর আসামীদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।

সম্পর্কিত