মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বেনাপোলে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

বেনাপোলে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার
বেনাপোলে ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

শার্শা প্রতিনিধি :: যশোরের বেনাপোলের ধান ক্ষেত থেকে ইউনুস (৪৮)নামের যুবকের মরদহে উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।সে বেনাপোল পৌরসভাধীন মোস্তবা আলীর ছেলে।

বৃহষ্পতিবার ( ২৩ এপ্রিল) সকালে বেনাপোল পোর্টথানাধীন বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা মাঠের ধান ক্ষেত হতে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানাই,ইউসুছের সহিত তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিলো। এরই জেরে হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে তারা ধারনা করছেন। নিহতের ভাই ইউসুফ বলেন এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ( ওসি ) আশরাফ হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,এলাকাবাসীর দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। পুলিশ মৃত্যু রহস্য উদঘাটনে কাজ করছে বলে তিনি আরো জানান।

সম্পর্কিত