মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বদলগাছী থানা পুলিশের অভিযানে এক নারী মাদক কারবারি আটক

মোঃ লিটন হোসেন
স্টাফ রিপোর্টার(নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বদলগাছী থানা সূত্রে জানা যায়, বুধবার (৪ জুন) দুপুর আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় আধাইপুর ইউনিয়নের আধাইপুর গ্রামের আসাদের মেয়ে মাদক ব্যবসায়ী রিয়া (২৪) কে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৫০০ গ্রাম গাঁজা। সাথে গাঁজা মাপার ডিজিটাল মেশিন ও নগদ ২০ হাজার ৫ শত ১০টাকা। তিনি বর্তমানে কলেজে অধ্যায়নরত বলে জানা গেছে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান , গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। বদলগাছী থানার মামলা নং ০২ তারিখ ০৪/০৬/২৫ ইং তার বিরুদ্ধে ২০১৮ সালের ৩৬ সারণী ১৯ এর (ক) ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, গ্রেপ্তারকৃত কলেজ ছাত্রী দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছে।

সচেতন মহলের অনেকে জানান, বদলগাছী থানা পুলিশের মাদক বিরোধী এমন অভিযান সমাজকে এগিয়ে নিতে সক্রীয় ভুমিকা রাখবে।

সম্পর্কিত