মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা মিছিল

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা মিছিল
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে দিনাজপুরে বিএনপির শুভেচ্ছা মিছিল

দিনাজপুর প্রতিনিধি ::‎‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজ জন্মভূমিতে প্রত্যাবর্তন উপলক্ষে দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল।

সোমবার বিকালে দিনাজপুর জেলা বিএনপির আয়োজনে হাজার হাজার দলীয় নেতা কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে খন্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা ,বড়মাঠ থেকে বের হয়ে জেলা বিএনপির সাথে মিলিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন দলটির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।‎ব্যানার,ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন বিএনপির নেতাকর্মীরা।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি,কোতয়ালি বিএনপির সভাপতি ও দিনাজপুর চেম্বার অফ এন্ড কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক,জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন,জেলা বিএনপির আক্তেরুজ্জামান জুয়েলসহ বিএনপির নেতৃবৃন্দ।

সম্পর্কিত