মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক- ১

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান( ৫৩ বিজিবি )গোপন তথ্যের ভিত্তিতে  বৃহস্পতিবার ( ২০ নভেম্বর ) বিকাল ৪টার সময় বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সূর্যনারায়নপুর ইউনিয়নের তেকোনামাঠ গ্রামে ইয়াবা উদ্ধারের জন্য একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে ০১ জন আসামী ৬৯০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত সজিব চাপাইনবাবগঞ্জ জেলার জহুরপুরটেক গ্রামের নুরুল ইসলামের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিগত ০৬ মাস থেকে তিনি এই কাজের সাথে জড়িত আছেন এবং আজ বিকালে বিক্রির উদ্দেশ্যে তেকোনমাঠ গ্রামে এসেছিলেন।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ইয়াবাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি ) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

সম্পর্কিত