মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একদিনে ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি

একদিনে ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
একদিনে ডেঙ্গুতে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব রোগীদের মধ্যে ১০১ জনই বরিশাল বিভাগে। তবে এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

শুক্রবার ( ৪ জুলাই )স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, ঢাকা বিভাগে ( সিটি করপোরেশনের বাইরে ) ২২, ঢাকা উত্তর সিটিতে ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩৮, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং রাজশাহী বিভাগে ১০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ১০ হাজার ৩৩৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১১ হাজার ৬৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত