মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

“আলোকিত-৯৭”এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “ আলোকিত-৯৭” বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। “ বন্ধুত্বের সুতোয় বাধিব সাম্য”স্লোগানকে সামনে রেখে শুক্রবার( ৩০ জানুয়ারী )সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অবস্থিত ওয়াটার গার্ডেন পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত বনভোজনে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া ১৯৯৭ ব্যাচের এস এস সি পরীক্ষার্থীদের প্রায় ১শত ছাত্র-ছাত্রী অংশ নেয়। বনভোজনে স্কুল জীবনের পুরানো বন্ধুদের পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়ে।

প্রতিবছরের ন্যায় এবারও শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে সকল বন্ধুদের নিয়ে খানিকটা আনন্দ সময় কাটানোর উদ্দেশ্যে এই বনভোজনের আয়োজন করা হয়েছে বলে জানান,সংগঠনটির সভাপতি ও বিশিষ্ট সি এন্ড এফ এজেন্ট ব্যবসায়ী আব্দুস সামাদ।

অংশগ্রহণকারীরাও বনভোজনের সার্বিক আয়োজন ও পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

মধ্যাহ্নভোজ শেষে গল্প,আড্ডার সাথে বনভোজনে অংশ নেওয়া সকলেই উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সম্পর্কিত