দিনাজপুর জেলা প্রতিনিধি :: দিনাজপুরে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে ও তত্বাবধানে থাকা ১১.৬৯একর জমি দীর্ঘ ৪০বছর পর ফেরত পেল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ । ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির কারণে আবাদি জমিকে রূপান্তর করছে আবাসনে,ফলে আবাদি জমির পরিমাণ ক্রমশই হ্রাস পাচ্ছে।
পরিকল্পিত আবাসনের নিমিত্তে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ১১.৬৯একর জমি ফেরত নেয়ার কার্যক্রম শুরু হয় গত ২৫বছর পুর্বে। কিন্তু কার্যক্রম চলমান থাকলেও ,বিভিন্ন প্রতিকূলতার কারণে তা সম্ভব হয়ে উঠেনি।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের দিনাজপুর ডিভিশনে নির্বাহী প্রকৌশলী হিসেবে বাদল কুমার মণ্ডল যোগদানের পর প্রধান কার্যালয়ের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ১১.৬৯জমি ফেরত নিতে পুনরায় কার্যক্রম শুরু করে এবং ফেরত নিতে সক্ষম হয়।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্রধান কার্যালয় থেকে সার্ভে টিম এসে ইতিমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন করেছে এবং প্লটের স্কেচ ম্যাপ চলমান রয়েছে বলে গৃহায়ন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়।
জাতীয়গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী বাদল কুমার মণ্ডল বলেন ফুলবাড়ী উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে থাকা আমাদের ১১.৬৯ একর জমি ফেরত পেয়েছি,যা ইতিমধ্যে ডিজিটাল সার্ভে সম্পন্ন হয়েছে এবং প্লট এর নকশা চলছে।
জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এই পরিকল্পিত আবাসনে ১২০টি পরিবারের একদিকে যেমন মাথা গোজার ঠাঁই হবে। অন্যদিকে সরকারের ৮০থেকে ৯০কোটি টাকা রাজস্ব আয় হবে।
আগামী ৫থেকে ৬মাসের মধ্যে জনসাধারণের কাছ আবেদন সংগ্রহের কার্যক্রম শুরু হতে পারে বলে আরো জানান তিনি।













