সোমবার, ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

শার্শার প্রকল্প কর্মকর্তার অপসারণ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শার্শার প্রকল্প কর্মকর্তার অপসারণ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
শার্শার প্রকল্প কর্মকর্তার অপসারণ চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শেখ সেলিম :: যশোরের শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পি আইও) শাহরিয়ার মাহমুদ রুঞ্জুর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ তুলে অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ।

সোমবার ( ৬ এপ্রিল ) সকালে উপজেলা পরিষদের সন্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শার্শা উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আলমগীর সিদ্দিক,সাধারণ সম্পাদক আব্দুল কাশেম,উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা।

স্মারকলিপিতে শার্শা উপজেলায় কর্মরত পিআইও শাহরিয়ার রঞ্জুর বিরুদ্ধে দীর্ঘদীন ধরে সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম-দূর্নীতি,ক্ষমতার অপব্যবহার,ভুয়া ভাউচারে সাক্ষর নিয়ে অর্থ উত্তোলন ও তা আত্নসাৎ এর অভিযোগ আনা হয়।

অভিযোগ বিষয়ে জানতে অভিযুক্ত প্রকল্প কর্মকর্তা রঞ্জুর মুঠো ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ না করায় বক্তব্য জানা যাইনী।

এর আগে শার্শা উপজেলা বি এনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান লিটন ও অভিযুক্ত পিআইও রঞ্জুর একটি ফোনআলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ফোনালাপকে ঘীরে নানা আলোচনা-সমালোচনা চলছে সর্বমহলে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ স্মারকলিপি গ্রহণের সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,এটি জেলা প্রশাসক,বিভাগীয় কমিশনার ও দূর্নীতি দমন কমিশন চেয়ারম্যান বরাবর পৌঁছে দেওয়া হবে।

সম্পর্কিত