
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে দেওয়া হবে না। শুক্রবার ইসলামাবাদে নির্ধারিত বৈঠকের আগে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তার প্রশাসনের অবস্থান তুলে ধরে এ কথা বলেন তিনি।
বুধবার ( ৮ এপ্রিল ) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লেখেন,যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে,এবং আমরা মনে করি দেশটিতে একটি ফলপ্রসূ ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে।
তিনি আরও বলেন,ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ হবে না। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে মিলে গভীরে মাটির নিচে থাকা ( বি-২ বোমারু বিমান দ্বারা আঘাতপ্রাপ্ত ) পারমাণবিক ‘ধূলিকণা’ খনন করে অপসারণ করবে।
এছাড়া ট্রাম্প দাবি করেন,গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ওপর যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট নজরদারি অব্যাহত রয়েছে।













