শনিবার, ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন
সৌদি আরবসহ বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় দেশগুলোর কর্তৃপক্ষ।রয়টার্স জানিয়েছে এ খবর।

ঈদের জামাত অনুষ্ঠিত হবে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে। একইসাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদের বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে। তবে ইরান যুদ্ধের কারণে বেশকিছু দেশে এবার ঈদগাহে নামাজ বাতিল করা হয়েছে।

এছাড়া সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো ছাড়াও আজ ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে অস্ট্রেলিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশে।

অন্যদিকে,এশিয়ার অনেক দেশ বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় শনিবার ঈদুল ফিতর উদযাপন করবে।এমন দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, লিবিয়া,মরক্কোসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশ।

সম্পর্কিত