মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলো বিমান বাহিনী

শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলো বিমান বাহিনী
শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করলো বিমান বাহিনী

স্টাফ রিপোর্টার :: ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

বুধবার( ২৩ জুলাই )নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মেহরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিমানবাহিনীর প্রতিনিধিদল মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তারা বলেন, মানবিকতা, সাহসিকতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত শ্রদ্ধেয় শিক্ষিকা মেহরীন চৌধুরী। নিজের জীবন উৎসর্গ করে যেভাবে তিনি কোমলমতি শিক্ষার্থীদের রক্ষা করেছেন, তা চিরকাল সবার হৃদয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

সম্পর্কিত