শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরে অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

যশোরের অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা
যশোরের অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

যশোর প্রতিনিধি :: যশোরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছেন পরিবেশ অধিদপ্তর,যশোর জেলা অফিস। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান সাধারণত দেশের পরিবেশগত উন্নয়ন ও আইন-শৃক্ষলা রক্ষার জন্য পরিচালনা করা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার( ১৭ ডিসেম্বর ) যশোর জেলার বিভিন্ন স্থানের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ইট ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ ( সংশোধিত ২০১৯) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে বলে যশোর জেলা অফিস সূত্র নিশ্চিত করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের কর্মকর্তাবৃন্দ ও জেলা পুলিশের একটি দল।

অভিযানে ৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ২৭লক্ষ টাকা অর্থদন্ড প্রদানসহ স্কেভেটর দিয়ে কিলন ভেংগে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালতের জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো- বাঘারপাড়া উপজেলার হিনো ব্রিক্স, মেসার্স আরিফ ব্রিক্স,যশোর সদরের নাটুপাড়ায় মেসার্স ভাই ভাই ব্রিক্স,মেসার্স এস এস ব্রিক্স, মেসার্স টু স্টার ব্রিক্স ও মেসার্স শহিদুল ব্রিক্সি। অর্থদন্ড প্রাপ্ত প্রতিষ্ঠান মালিকগন দীর্ঘদিন ধরে আইন অমান্য করে কোন বৈধ্য কাগজপত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করে আসছিলো। এর ফলে পরিবেশ দূষণ,কৃষি জমির ক্ষতি ও স্থানীয় জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছিলো।

পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের উপপরিচালক মোঃ আতাউর রহমান অবৈধ ইটভাটাগুলোকে জরিমানা ও তা আদায়ের সত্যতা নিশ্চিত করে জানান,যশোর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ্য ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত