শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি

যশোরের ছয় আসনে বিএনপির ১০ প্রার্থীসহ ৪৭ জনের মনোনয়ন দাখিল

যশোরের ছয় আসনে বিএনপির ১০ প্রার্থীসহ ৪৭ জনের মনোনয়ন দাখিল
যশোরের ছয় আসনে বিএনপির ১০ প্রার্থীসহ ৪৭ জনের মনোনয়ন দাখিল

নিজিস্ব প্রতিবেদক :: যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা।

সোমবার ( ২৯ ডিসেম্বর ) সকাল থেকেই প্রার্থী ও তাদের নেতাকর্মীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন এবং নির্ধারিত সময়ে নিজ নিজ আসনের মনোনয়নপত্র জমা দেন।

বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন দলের খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ ( সদর ) আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।
ঐদিন বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী,ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাগপা,বাসদ,সিপিবি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন দাখিল করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, যশোর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এর মধ্যে বিএনপি থেকে ১০ জন, জামায়াতে ইসলামী থেকে ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ৬ জন, জাতীয় পার্টি থেকে ৭ জন, স্বতন্ত্র প্রার্থী ১০ জন এবং বিএনএফ, বাসদ, জাগপা, সিপিবি, খেলাফত মজলিস ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি থেকে একজন করে এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি )থেকে ২ জন মনোনয়ন দাখিল করেন। এর আগে ছয়টি আসনে মোট ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

আসনভিত্তিক প্রার্থীদের মধ্যে— যশোর-১ ( শার্শা ) আসনে মনোনয়ন দাখিল করেছেন জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফসিয়ার রহমান, বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, স্বতন্ত্র শাহজাহান আলী, বিএনপির মফিকুল হাসান তৃপ্তি এবং স্বতন্ত্র আবুল হাসান জহির।

যশোর-২ ( ঝিকরগাছা-চৌগাছা ) আসনে মনোনয়ন দাখিল করেছেন স্বতন্ত্র মেহেদী হাসান, বিএনপির ইসহক, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, জাতীয় পার্টির ফিরোজ শাহ, স্বতন্ত্র জহুরুল ইসলাম, বিএনএফের শামছুল হক, জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, বাসদের ইমরান খান, এবি পার্টির রিপন মাহমুদ ও বিএনপির সাবেরা সুলতানা।

যশোর-৩ ( সদর )আসনে জামায়াতে ইসলামীর আব্দুল কাদের,জাতীয় পার্টির খবির গাজী,বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, সিপিবির রাশেদ খান,ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন এবং জাগপার নিজাম উদ্দিন অমিত মনোনয়ন দাখিল করেন।

যশোর-৪ ( বাঘারপাড়া-অভয়নগর )আসনে স্বতন্ত্র এম নাজিম উদ্দিন আল আজাদ, জাতীয় পার্টির জহুরুল হক, বিএনপির অ্যাডভোকেট সৈয়দ এ এইচ সাবেরুল হক সাবু, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি কুমার মণ্ডল,ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, বিএনপির মতিয়ার ফারাজী,খেলাফত মজলিসের আশেক এলাহী, জামায়াতে ইসলামীর গোলাম কুদ্দুম, বিএনপির টিএস আইয়ূব ও স্বতন্ত্র ফারহান সাজিদ মনোনয়ন জমা দেন।

যশোর-৫ ( মনিরামপুর )আসনে বিএনপির রশীদ আহমাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন, স্বতন্ত্র কামরুজ্জামান, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, স্বতন্ত্র শহীদ ইকবাল হোসেন, জাতীয় পার্টির এম এ হালিম, স্বতন্ত্র এবিএম গোলাম মোস্তফা ও স্বতন্ত্র নজরুল ইসলাম মনোনয়ন দাখিল করেন।

যশোর-৬ (কেশবপুর )আসনে জাতীয় পার্টির জি এম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম,জামায়াতে ইসলামীর মোক্তার আলী, এবি পার্টির মাহমুদ হাসান এবং বিএনপির আবুল হোসেন আজাদ মনোনয়নপত্র জমা দেন।

সম্পর্কিত