বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন রফিকুল ইসলাম

মোঃ আহসান হাবীব সুমন:: বাংলাদেশ পুলিশ রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া বাংলাদেশ পুলিশ,ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।

সভার শুরুতে ময়মনসিংহ রেঞ্জাধীন জেলা সমূহের অফিসারদের বিভিন্ন ক্যাটাগরিতে অভিন্ন মানদণ্ড ও মূল্যায়ন নীতিমালা অনুযায়ী কৃতিত্বপূর্ণ সাফল্যের আলোকে অক্টোবর/২০২৫ মাসের শ্রেষ্ঠ জেলা/পুলিশ সুপার হিসেবে মনোনীত হন জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।

অনুষ্ঠানে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা, পুলিশ সুপার, জামালপুর এঁর বদলিজনিত প্রস্তান উপলক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করেন ডিআইজি ।

ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আরও তৎপর থাকার নির্দেশনা প্রদান করেন পুলিশ অফিসার দের।

সম্পর্কিত