বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলনে সুমনকে নিয়ে বিভ্রান্তীকর তথ্য উপস্থাপনে পৌর প্রেসক্লাবের নিন্দা

ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলনে সুমনকে নিয়ে বিভ্রান্তীকর তথ্য উপস্থাপনে পৌর প্রেসক্লাবের নিন্দা
ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলনে সুমনকে নিয়ে বিভ্রান্তীকর তথ্য উপস্থাপনে পৌর প্রেসক্লাবের নিন্দা

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলে অবস্থিত দি সানরুফ হোটেলে মঙ্গলবার( ২০ জানুয়ারি )অনুষ্ঠিত ল্যান্ডপোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসেসিয়েশন ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলনে বেনপোল পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন হোসাইনকে ঘীরে অনুমান নির্ভর তথ্য উপস্থাপন করায় তীব্র নিন্দা ক্ষোভ জানিয়েছেন বেনাপোল পৌর প্রেসক্লাব।

সাথে সাথে অভিযোগকারী ও অভিযুক্ত সাংবাদিক সুমনের বিরুদ্ধে সুষ্ঠ তদন্তপূর্বক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক সংগঠনটি। একই সাথে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা সাংবাদিকবৃন্দকে পক্ষপাতিত্বমূলক ও অপসাংবাদিকতা পরিহার করে জনকল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানানো হয়েছে।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন,সুমন হোসেনের বিরুদ্ধে কথিত ব্যবসায়িক মহলের আনা অভিযোগ উদ্দ্যেশপ্রণোদিত ও মনগড়া। বেনাপোল বন্দরে গড়ে ওঠা একটি শক্তিশালী সরকারী রাজস্ব ফাঁকি চক্র দীর্ঘদিন ধরে সাংবাদিক সুমনকে নিয়ে নানা মূখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন,গতকালের সংবাদ সম্মেলন তারই বহিঃপ্রকাশ। সুমন হোসাইন বর্তমানে জাতীয় দৈনিক মানব কন্ঠ,দৈনিক সকালের সময় ও যশোর বার্তায় শার্শা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছে।

সাংবাদিক সুমনের বিরুদ্ধে ব্যবসায়িক মহলের আনিত অভিযোগ সম্পর্কে বেনাপোল পৌর প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বলেন,যারা সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিক সুমনকে চাঁদাবাজসহ নানা বিশেষণে ট্যাগ দেওয়ার অপচেষ্ঠা চালাচ্ছে তাহারা বেনাপোলের চিহ্নিত ও প্রশাসনের তালিকাভুক্ত দূর্নীতিবাজ।

মূলত তাহারা তাদের নিজ ব্যবসার সুবিধা নিতে অনেকটা ঘোলা পানিতে মাছ শিকারের মতই কাস্টমস ও বন্দরকর্তৃপক্ষের হয়ে প্রক্সি দিচ্ছে। অচিরেই পৌরপ্রেসক্লাব জনসাধারনের সন্মুখে প্রকৃত সত্য তুলে ধরবে।

সম্পর্কিত