শেখ সেলিম :: স্বাধীনতার পরবর্তী সময়ে এই প্রথম বাংলাদেশে নব নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকাস্থ হাইকমিশনে যোগ দিতে সড়ক পথে এলেন| শুক্রবার ( ১২জুন) সকাল ১২ টায় যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন দীনেশ ত্রিবেদী ও তার সহধর্মিনী মৃনাল ত্রিবেদী|
এসময় বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার তুলসী দাস,পররাষ্ট্র মন্ত্রাণালয়ের ডেপুটি চিফ অব প্রটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান|
বেনাপোল স্থলবন্দরের পরিচালক ( ট্রাফিক) মোঃ শামীম হোসেন,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ,চেকপোস্ট ইমিগ্রেশানের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ আশরাফ হোসেন নবনিযুক্ত হাইকমিশনার ও তার সহধর্মিনীকে ফুলেল শুভেচ্ছা জানান|
সমবেত উপস্থিতির উদ্দেশ্যে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের দেশের ১৪০ কোটি জনগনের সাথে আরো ২০ কোটি যুক্ত করেছি| আমি এখন যা করতে চাই তা সব একসঙ্গে হবে| আলাদাভাবে ভাবছি না|দেখছেন তো আমি হেঁটে চলে এসেছি| একই আকাশ,বাতাস ও একই| আমরা মিলেমিশে ভিসার সমাধান করবো| শুধু অভিন্ন সীমান্ত নয়,অভিন্ন স্বপ্ন ও আছে| আমাদের আকাশ এক,বাতাস এক,চ্যালেঞ্জও অনেকক্ষেত্রে এক| তাই আমাদের পথ ভুল হওয়ার সুযোগ নেই| ভালোবাসা আর পারষ্পারিক আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব|
এরপর ইমিগ্রেশান ও প্রটোকল কার্যক্রম সম্পন্ন শেষে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নবনিযুক্ত হাই কমিশনার গন্তব্যস্থল ঢাকার উদ্দেশ্যে রওনা হন|এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারন জনগনের উপস্থিতি লক্ষনীয় ছিলো|
উল্লেখ্য গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশের নতুন হাইকশিনার হিসাবে নিয়োগ দেওয়া হয়|গত ৫৫ বছরে বাংলাদেশ ও ভারত সুসম্পর্কের ইতিহাসে এই প্রথম কোন রাজনিতীবিদকে ঢাকায় হাইকমিশনার হিসাবে পাঠালেন দিল্লি|
বাংলাভাষী দীনেশ ত্রিবেদী রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি সমগ্র বাঙালি সংস্কৃতি স্মপর্কে সুপরিচিত| পশ্চিমবঙ্গের রাজনিতীর সঙ্গেও তিনি দীর্ঘদিন সম্পৃক্ত ছিলো|