বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল বন্দরে মিথ্যা পণ্য ঘোষণায় আনা মাছের চালান আটক

বেনাপোল বন্দরে মিথ্যা পণ্য ঘোষণায় আনা মাছের চালান আটক
বেনাপোল বন্দরে মিথ্যা পণ্য ঘোষণায় আনা মাছের চালান আটক

বেনাপোল প্রতিনিধি :: শুল্ক ফাঁকির চেষ্টায় ভারত হতে আমদানি করে আনা একটি মাছের চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার( ১৩ জানুয়ারী ) সন্ধ্যায় স্থল বন্দরের কাঁচা মালের ইয়ার্ড হতে আমদানি পণ্য চালানটি আটক করা হয় বলে কাস্টমস সূত্র নিশ্চিত করেন।

আমদানিকৃত দুটি ভারতীয় ট্রাক থেকে পণ্য খালাসের সময় সন্দেহ দেখা দিলে বেনাপোল কাস্টমসের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষা চালানো হয়।

কাস্টমস সূত্র জানায়, ঘোষণাপত্রে ‘সুইট ফিস’ বোয়াল, ফলিও ও বাঘাইর মাছ উল্লেখ থাকলেও বাস্তবে ২২৫ প্যাকেজের মধ্যে ৫৪ প্যাকেজে পাওয়া যায় প্রায় সাড়ে ৩ টন ভারতীয় ইলিশ। যার বাজার মূল্য প্রায় ত্রিশ লাখ টাকা। ঘোষণার সঙ্গে পণ্যের এই স্পষ্ট অমিলের কারণে পুরো চালানটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

কাস্টমস নথি অনুযায়ী, চালানটির ভারতীয় রপ্তানিকারক ছিল মেসার্স আরজে ইন্টারন্যাশনাল, বাংলাদেশি আমদানিকারক হিসেবে দেখানো হয় সাতক্ষীরার মেসার্স জান্নাত এন্টারপ্রাইজকে এবং কাস্টমস ক্লিয়ারেন্সের দায়িত্বে ছিল বেনাপোলের সি অ্যান্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান লিংক ইন্টারন্যাশনাল।

সম্পর্কিত