শেখ সেলিম :: যশোরের বেনাপোল পৌর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল কান্ডে আটক হওয়া পাঁচ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে বেনাপোল পোর্টথানা সূত্র নিশ্চিত করেন|
আটককৃতরা হলো- বেনাপোলের বাসিন্দা ও ছাত্রলীগ কর্মী নুর আলম ও ভবেরবেড় গ্রামের শাওন হোসেন,শাকিল শেখ, বেনাপোল গ্রামের আব্দুল মালেক ও তরিকুল ইসলাম|
শুক্রবার( ৫জুন ) জুম্মার নামাজের পর সময় শার্শা উপজেলা ছাত্রলীগের ব্যানারে বেনাপোল পৌর গেইট এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগের সদস্যরা| এর পর পরই বেনাপোল পৌর এলাকায় রাত দিন অভিযান পরিচালনা করে ব্যবসা প্রতিষ্টান ও বাসা থেকে উল্লেখিত ব্যাক্তিদের আটক করা হয়|
পুলিশি অভিযানের খবরে বেনাপোল ও শার্শা উপজেলার শতাধিক আওয়ামীলীগসহ অজ্ঞসংঘটনের নেতাকর্মী গৃহছাড়া রয়েছে| গ্রেফতারের শঙ্কায় ভুগছেন তাদের পরিবার পরিজনরা|
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি অল্প সময় স্থায়ী হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই অংশগ্রহণকারীরা চলে যায়| অংশগ্রহণকারীরা সংখ্যায় ৩০হতে ৪০ জন এবং সকলে মুখে কালো মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরিহিত ছিলো| তারা প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে নানা প্রকার স্লোগান দিচ্ছিল|
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় তল্লাশী চালিয়ে সন্দেহভাজন দুই জনকে আটক করে| থানায় এনে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হটে&ছ| পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমানসহ অভিযান অব্যাহত রয়েছে|
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে বিএনপির রাজনৈতিক কর্মকান্ডের রোল মডলেই হাটা শুরু করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠন|এটা আশনি সংকেত|