মেহেদী মাসুদ :: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বেনাপোল পৌর প্রেসক্লাব।
এক শোকবার্তায় বেনাপোল পৌর প্রেসক্লাবের সকল সদস্যের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
পৃথকভাবে দেওয়া শোকবার্তায় বেনাপোল পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান বাবু ও সাধারণ সম্পাদক সুমন হোসাইন বলেন,মহান রাব্বুল আলামিন মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন । তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন,আত্মীয়স্বজন, দলীয় নেতাকর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও সমর্থকদের ধৈর্য ও সহনশীলতা দান করেন।
মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর )আজ ভোর ৬টায়,ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।













