সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ( ১৬ মার্চ ) শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাবে কম্পাউন্ডের মধ্যে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল ইমাম আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল ও সদস্য হোসাইন বিন আফতাবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ গাজী নজরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নিবার্হী অফিসার শামসুজাহান কনক,সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডঃ মনিরুজ্জামান,শ্যামনগর উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান,পৌর বিএনপির সাবেক আহবায়ক সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, সাতক্ষীরা জেলা যুবদলের যুগ্ম সাধারণ মোঃ হযরত আলী সহ বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি/ সাধারণ সম্পাদক, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য,বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি/সম্পাদক, চেয়ারম্যান, সুধিজন ও উপজেলা বিগণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম ও খতিব মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।