
বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল ইউনিয়ন ভূমি অফিসের সন্মুখে দীর্ঘ ১৫বৎসরের অধিক কাল ধরে পড়ে থাকা পরিত্যাক্ত সরকারী জমিতে দোকান ঘর নির্মাণ করে দখল নিয়েছে প্রভাবশালী মহল। আর একাজে খোদ ভূমি অফিসের নায়ের আইয়ুব হোসেন ইন্ধন যুগিয়েছে বলে অভিযোগ মিলেছে। রাতা রাতি দোকান ঘর নির্মাণ হওয়ায় স্থানীয় জনসাধারনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,বিগত ২০০৭ সালের দিকে বেনাপোল ভূমি অফিসের আওতাধীন খাস জমি অবৈধ দখলমুক্ত কালে বেনাপোল ভূমি অফিসসংলগ্ন সকল অবৈধ স্থাপনা ও ভবন গুড়িয়ে দেওয়া হয়। ফলে অবৈধ দখলদাররা তাদের স্থাপনা ভেঙে নিয়ে চলে যায়। তারপর হতেই দীর্ঘ বৎসর ধরেই দখলমুক্ত হওয়া খাস জমিতে থাকা ভবনের পিলার ও ছাদ পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকে।
ঐ জায়গায় ভাসমান ব্যবসায়ীরা বাজারের ইজারাদারদের প্রতিদিনের খাজনা পরিশোধ সাপেক্ষে ডালা,ঝুড়ি ও খাঁচা নিয়ে পরিত্যাক্ত জায়গায় মাছ,মুরগী,তরিতরকারী ও পান বিক্রয় করতে থাকেন বলে আরো জানান।
সাম্প্রতি ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠন হওয়ার পর ভুমি অফিসের প্রবেশ পথের সন্মুখ সরকারী জমিতে নজর পড়ে একটি প্রভাবশালী মহলের। এরই বহিঃপ্রকাশের অংশ হিসাবে গত ১৮ ফেব্রুয়ারী রাতে ঐ পরিত্যাক্ত ভবনটিতে সংস্কার কাজ করে শার্টার লাগিয়ে মেসার্স কৃর্ষি কর্ণার নামে সাইনবোর্ড লিখে দোকান ঘর হিসাবে দখলে নেন গোলাম মোস্তফা নামের ব্যাক্তি। তার পাশের অংশে পঁচা নামের পান বিক্রেতা অস্থায়ী দোকান তুলে পানের ব্যবসা করছেন।
দীর্ঘ ১৫ বৎসর ধরে পড়ে থাকলেও সাম্প্রতি নায়েব আইয়ুব হোসেনের দায়িত্বপালন কালীন সময়ে সরকারী জমি ব্যাক্তি দখলে যাওয়ায় জনমনে ভূমি কর্মকর্তার ভূমিকা ও যোগসাজজ নিয়ে প্রশ্ন ওঠেছে। তাদের দাবী দখলকারীদের দ্বারা প্রভাবিত হয়েই বড় অঙ্কের অর্থ লেনদেনে এই অসাধু ভূমি কর্মকর্তা সরকারী জমিতে পাকা স্থাপনা করতে সহযোগীতা করেছেন।
পরিত্যাক্ত ভবনের অংশ দখলে নিয়ে অকস্মিক দোকান ঘর ণির্মাণের অভিযোগ বিষয়ে নায়েব আইয়ুব হোসেনের নিকট জানতে চাইলে মুঠো ফোনে তিনি বলেন গোলাম মোস্তফা নামের ব্যাক্তির ক্রয়কৃত রেকর্ডীয় সম্পত্তির অল্প অংশে দোকান নির্মাণের কথা শুনেছি। আগেও তাদের দখলে ছিলো বলে জেনেছি, তবে আমি কাউকে অনুমতি দেইনী। দখলকারীদের নামে নামপত্তন করা আছে কি? জানতে চাইলে তিনি বলেন ওনাদের নামে কোন নাম পত্তন নাই আর দখল করা জমির বেশী অংশ সড়ক ও জনপথ অধিদপ্তরের।
পরিত্যাক্ত ভবনে সংস্কার কাজ চালিয়ে দখলে নেওয়া অভিযুক্ত ব্যাক্তি মোস্তফা ও পঁচার সাথে যোগাযোগের চেষ্ঠা চালালেও সাক্ষাৎ না মেলায় বক্তব্য জানা যাইনী।
যশোর-কোলকাতা মহাসড়কের পাশে অবস্থিত বেনাপোল ভূমি অফিসের প্রবেশ পথের সন্মুখে অবৈধ দখলদ্বারদের নব-নির্মিত দোকান ঘর নির্মাণকে ক্ষমতাশালীদের নগ্ন হস্তক্ষেপ ও ভূমি অফিসের ব্যার্থতা হিসাবে দেখছেন স্থানীয় সুশীল মহল। তাদের মতে এই গুরুত্বপূর্ন জাগাটিতে কর্তৃপক্ষের সন্মতি ছাড়া দখলে নেওয়া অসম্ভব।
তারা যশোর জেলা প্রশাসকসহ উর্দ্ধতণ কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষন করে ভূমি অফিসের সৌন্দার্য রক্ষায় ও আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরী ভাবে অবৈধ দখলদ্বারদের অপসারণ চেয়েছেন।












