বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক
ধানের শীষের সমর্থনে দুমকিতে উঠান বৈঠক

পটুয়াখালী জেলা প্রতিনিধি:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল( অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর সমর্থনে শ্রীরামপুর ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ বাদুয়া শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি’র ২ ও ৩ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বেগম সুরাইয়া আক্তার চৌধুরী।সভা সঞ্চালনা করেন শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আমীর হোসেন হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা প্রশাসক ও জীবন বীমা কর্পোরেশনের এম ডি একেএম জব্বার ফারুক, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মৃধা,ঢাকাস্হ জাতীয়তাবাদী ফোরামের নেতা আঃ মালেক মৃধা,এবায়দুল ইসলাম বাদল,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ খলিলুর রহমান,দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসীম উদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, “ধানের শীষ গণতন্ত্র,জণগনের অধিকার ও স্বাধীনতার প্রতীক। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জণগণের ভোটাধিকার নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

একই সঙ্গে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল ( অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করার আহ্বান জানান।

সম্পর্কিত