বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী

দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী
দীঘিনালায় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনী

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:: খাগড়াছড়ির দীঘিনালায় অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবিক উদ্যোগ হিসেবে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোন।

বুধবার ( ২৮ জানুয়ারি )সকাল ৯টা থেকে দিনব্যাপী দীঘিনালা উপজেলার ছোট মেরুন এলাকায় এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।

স্থানীয় জনগণের চিকিৎসা চাহিদার কথা বিবেচনায় নিয়ে আয়োজিত এই ক্যাম্পে দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ( আরএমও ) ক্যাপ্টেন মোঃ শাইখুদ্দিন সাকলাইন সরাসরি চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ছোট মেরুন এলাকার মোট ৫৩২ জন মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৫৭ জন ছিলেন উপজাতি জনগোষ্ঠীর সদস্য এবং ৪৭৫ জন ছিলেন বাঙালি জনগণ।

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে চালু রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

দীঘিনালা জোনের এই উদ্যোগ এলাকায় বসবাসরত সাধারণ জনগণ,বিশেষ করে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।সফলভাবে সম্পন্ন হওয়া এ মেডিকেল ক্যাম্পেইন স্থানীয় পর্যায়ে স্বাস্থ্যসেবায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত