
দিনাজপুর প্রতিনিধি :: মনোনয়ন দাখিলের সময় ভোটারদের সম্মতির তালিকায় গরমিল থাকার কারণে দিনাজপুর ৬আসনে দুইজন স্বতন্ত্র প্রাথীর মনোয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।সেই সাথে বিএনপির ডাঃজাহিদ হোসেনসহ ৬জন প্রাথীর মনোনয়ন বৈধতা পেয়েছে।
রবিবার( ৪জানুয়ারি )বিকালে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাই করে এ সিদ্বান্ত দেয় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬আসনে মনোয়ন বৈধতা পেয়েছেন বিএনপির ডাঃ জাহিদ হোসেন,বাংলাদেশ জমায়েত ইসলামীর মোঃ আনোয়ারুল ইসলাম,আমার বাংলাদেশ(এবি )পার্টির মোঃ আব্দুল ওহাব ,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল( বাসদ )এর আব্দুল হাকিম,জাতীয় পার্টির মোঃ রেজাউল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ নূর আলম সিদ্দিক।
মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় মনোনয়ন বাতিলকৃত স্বতন্ত্র প্র্রথী দুজন হলেন শাহরিয়ার ফিরোজ শুভ শাহ এবং মোঃ আবদুল্লাহ।তবে মনোনয়ন বাতিলকৃত প্রাথীদের আদালতে আপিলের সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।