
স ম জিয়াউর রহমান :: চট্টগ্রামের পরিবেশ, কৃষি, জলবায়ু ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’ এবং চট্টগ্রামের পথশিশু ও অধিকার বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন ‘অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে আজ শুক্রবার ( ১৪ নভেম্বর ) বিকাল ৩টায় নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের আকবরশাহ এলাকার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মালিকানাধীন লেকসিটি হাউজিং সোসাইটির প্রধান প্রবেশ গেট থেকে এশিয়ার উইমেন ইউনিভার্সিটি সীমানা পর্যন্ত সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ-চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
একইসাথে এই অনুষ্ঠানে ভ্রমণপিপাসু অভিভাবকদের সাথে আগত শিশুদের পরিবেশ সচেতন করে তুলতে উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি ও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান।