মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী(দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান:: মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি জি,এম মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও হাজী বাহার উদ্দিনর পরিচালনায় কালামিয়া বাজারস্থ বাহার কনভেনশন হলে ১৮ অক্টোবর পবিত্র কোরআন থেকে তেলোয়াত এর মাধ্যমে এই মাহফিল শুরু করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান। উদ্বোধক ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টিজ এর সভাপতি অধ্যক্ষ ডক্টর লায়ন সানা উল্লাহ।

বিশেষ অতিথি হেসেবে উপস্থিত আছিল আলহাজ্ব আবদুল মালেক, বাংলাদেশ মানবাধিকার কেন্দ্রীয় পর্ষদের মহাসচিব ও চাটগাঁ টিভির চেয়ারম্যান আলহাজ্ব আকতার উদ্দিন রানা, মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হাজী নুরুল কবির, এসোসিয়েশন আব এলায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান এস,এম আজিজ, পিডিবির পরিচালক আলতাফ হোসেন, মানবাধিকার কর্মী হাবিবুর রহমান হাবিব, নান্দনিক চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার ফোরাম বাকলিয়া থানা সভাপতি ও বাকলিয়া বিএনপির নেতা মহিউদ্দিন, সাংবাদিক জিয়াউর রহমান, সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন বড়ুয়া,গনমাধ্যম কর্মী জামাল হোসেন ও রমজান।

প্রধান বক্তা ছিলেন বটতলী শাহ মোহছেন আউলিয়া রহঃ এয়াকুবিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা জানে আলম নিজামী।

বিশেষ বক্তা ছিলেন,রশিদিয়া রৌফবাদ সিনিয়র মাদ্রাসার সিনিয়র মুদাররিস আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শফিউল হক আশরাফী। আরো উপস্থিত ছিলেন এডভোকেট ইকবাল হোসেন পটল, জসিম উদ্দিন, মোহাম্মদ রমজান, মোহাম্মদ রাসেল ।

মিলাদ কিয়াম ও দেশ ও জাতির জন্য দোয়া কামনা করে মোানাজাত পরিচালনা মাওলানা জানে আলম নিজামী । মোনাজাত শেষে সবার মাঝে তবরুক বিতরন করা হয়।

সম্পর্কিত