শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার

গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার
গোপালগঞ্জে ঈদ উপহার হিসেবে ১০ কেজি চাল পেল চার হাজার পরিবার

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ পৌরসভার উদ্যোগে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় পৌর এলাকার প্রায় চার হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার ( ১২ মার্চ ) সকালে গোপালগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানায়, সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হচ্ছে। তালিকাভুক্ত দরিদ্র, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবীসহ নিম্ন আয়ের পরিবারের মাঝে পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই সহায়তা পৌঁছে দেওয়া হবে। ঈদের আগ পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিতরণ কার্যক্রমে পৌর প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।পৌর কর্তৃপক্ষ জানায়, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতেই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঈদের আগে এমন সহায়তা তাদের জন্য অনেক স্বস্তির। এই চাল তাঁদের পরিবারের ঈদের খাবারের জোগান দিতে সহায়তা করবে।

সম্পর্কিত