মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাঁজা চাষের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

গাঁজা চাষের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা
গাঁজা চাষের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা

নড়াইল জেলা প্রতিনিধি:: নড়াইলের কালিয়া উপজেলায় নিষিদ্ধ গাঁজার গাছ চাষ ও সংরক্ষণের দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর জনকে ২ দিনের বিনাশ্রমে কারাদণ্ড ও ২ শত টাকা জরিমানা।

সোমবার ( ১৯ জানুয়ারি ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের( ডিএনসি )-পরিদর্শক আব্দুল মান্নান সহকারী উপ-পরিদর্শক আলতাফ হোসেন অশোক বাইন সহ একটি চৌকস দল কালিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। অভিযানে মৃত সন্তোষ বর্মনের ছেলে বাসু দেব বর্মনের বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

পরবর্তীতে কালিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারা লঙ্ঘনের দায়ে ৩৬( ১ )১৮ আওতায় বাসু দেব বর্মনকে ১ বছর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর ও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সম্পর্কিত