বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী আটক

খাগড়াছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসায়ী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অবৈধ অস্ত্র বিক্রির সময় মো. আইয়ুব (৩৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ( ৩০ ডিসেম্বর ) রাতে খাগড়াছড়ি–দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিুা উপজেলার খন্দকারপাড়া এলাকার মো: ইশহাকের ছেলে

গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সেনাবাহিনীর ( ত্রিশ বীর ) সদর জোন ও পুলিশের একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় মো: আইয়ুবকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে খাগড়াছড়ি জোন সদরে নিয়ে আসা হয়।

অভিযানকালে আটককৃত আসামির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং নগদ ৪ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মো. আইয়ুব একজন চিহ্নিত অস্ত্র কারবারি। এর আগেও তিনি অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চট্টগ্রাম র‍্যাব-৭ এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গত ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে র‍্যাব-৭ তাকে অস্ত্রসহ আটক করে।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো: কায় কিসলু জানান, “সন্ধ্যার দিকে কৃষি গবেষণা এলাকা থেকে সেনাবাহিনী ও খাগড়াছড়ি সদর থানা পুলিশের যৌ থ অভিযানে অবৈধ অস্ত্রসহ মো: আইয়ুব নামে একজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।পুলিশ বাদী হয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

সম্পর্কিত