সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক হয়েছে।
সোমবার ২৬ জানুয়ারি বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
আটককৃতরা হলেন,কয়রা উপজেলার আলুতলা গ্রামের মৃত আলিম মিয়ার ছেলে শহিদুল ইসলাম(৫২) হলদিবুনিয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে ইয়াসির আলী( ২৫)।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ( ২৬ জানুয়ারি )সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক বাগেরহাটের ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।













