মঙ্গলবার, ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে হরিণের মাংস ও ফাঁদসহ আটক-২

কোস্ট গার্ডের বিশেষ অভিযানে হরিণের মাংস ও ফাঁদসহ আটক-২
কোস্ট গার্ডের বিশেষ অভিযানে হরিণের মাংস ও ফাঁদসহ আটক-২

সাতক্ষীরা জেলা প্রতিনিধি :: সুন্দরবনের নলিয়ানে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার( ২৭ ডিসেম্বর ) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন,কয়রা উপজেলার ৬ নং কয়রা গ্রামের আজিবর মোল্লার ছেলে মোঃ আবু মুসা,একই গ্রামের জিযারুল ইসলামের ছেলে মোঃ ইমরান হোসেন।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের নিকট হস্তান্তর করা হয়। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানা গেছে।

সম্পর্কিত